মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মাগুরার শ্রীপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে বরালিদাহ গ্রামে এ দুর্ঘটনায় মৃতরা হলো ওই গ্রামেরই তামিম (৪) ও চাঁদনী (৪)। তামিম গ্রামের জালাল শেখের ছেলে এবং চাঁদনী একই গ্রামের বিপ্লব শেখের মেয়ে।
স্থানীয় নজরুল ইসলাম জানান, তামিম ও চাঁদনী বাড়ির পাশের পুকুর পাড় দিয়ে স্থানীয় দোকানে যাচ্ছিল। এ সময় কোনো এক ফাঁকে তারা পুকুরে পড়ে যায়।
পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে গ্রামবাসীর সহায়তায় পুকুর থেকে তাদের উদ্ধার করে। শিশু এর আগেই তাদের মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি আক্তারুজ্জামা জানান, মর্মান্তিক এ ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা হবে।
