২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

চাঁদপুরে মতলব থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 03:09 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার মাছুয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, মতলবের মাছুয়াখালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি বলেন, লাশটি ৪/৫ দিন আগের। পচে যাওয়ায় কিভাবে মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলেও তিনি জানান।