ঝালকাঠীতে মাদকসহ আটক ৩
ঝালকাঠী শহর থেকে মাদক বিক্রেতা সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকও জব্দ করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৮ এর উপসহকারী পরিচালক মো. আলী হায়দার জানান,এ সময় তাদের কাছ থেকে এক হাজার তিনটি ইয়াবা ট্যাবলেট,হেরোইনের মতো ৩৮ গ্রাম রাসায়নিক এবং মাদক বিক্রির তিন হাজার টাকা উদ্ধার হয়।
আটকরা হলেন বরিশাল মহনগরীর কোতোয়ালি থানা এলাকার প্রয়াত সৈয়দ হালিম মিয়ার ছেলে সৈয়দ হুমায়ুন কবির (৫৭),চুয়াডাঙ্গার বোয়ালিয়া উপজেলার আনছার আলী মন্ডলের ছেলে মো.আলমগীর হোসেন(৩০)এবং ভোলার মো. নূরুল ইসলাম শিকদারের ছেলে মো. মাহাবুব আলম (২৬)।
আটকরা দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য এনে ঝালকাঠীসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে।
এ ঘটনায় রাত ৮টায় উপসহকারী পরিচালক মো. আলী হায়দার বাদী হয়ে মাদক আইনে থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।
মামলার পরপরই আটকদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।
