২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেগুনাচালককে কুপিয়ে টাকা ছিনতাই

রাজধানীর খিলগাঁওয়ে দুর্বৃত্তরা এক লেগুনা চালককে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 06:10 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার সকাল ১১টায় গোরান নূরবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আহতের নাম শহিদুল ইসলাম খোকন(৩৫)।

শহিদুলের স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুপুরে আহত শহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বজনরা ভর্তি করেন।

খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “ঘটনাটি শুনেছি। কেউ মামলা করলে পুলিশ ব্যবস্থা নেবে।”

কেউ মামলা না করলে পুলিশই বাদী হয়ে মামলা করবে বলে জানান ওসি সিরাজুল।