বরগুনায় অস্ত্র মামলায় ১ জনে যাবজ্জীবন
বরগুনায় অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানি গ্রামের আব্বাস উদ্দিন মাঝিকে এ দণ্ড দেয়া হয়েছে।
২০১১ সালের ২২ অক্টোবর নিজ বাড়ি থেকে আব্বাসকে ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে র্যাব।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মোস্তাফিজুর রহমান বাবুল জানান, আব্বাসের স্বীকারোক্তি অনুযায়ী বরগুনার মাঝের চর থেকে আরো একটি শুটারগান, একটি এলজি, ৩ রাউন্ড গুলি, দুইটি রামদা, তিনটি ছ্যানা ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ বরগুনার ডিএডি মুনসুর আহম্মেদ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করেন।
