২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মুত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক রাজমিস্ত্রী।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 03:16 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

নিহত এলাহী বকস (৫০) আলমডাঙ্গার কালিদাশপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের দ্বিতীয় তলার ছাদে শাবল দিয়ে কাজ করছিলেন এলাহী। এ সময় তার হাতের শাবলটি ছাদের পাশে থাকা বিদ্যুতের তারে ঠেকলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনরা তার লাশ নিয়ে গেছে বলে জানান ওসি।