২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্ণাইয়ের হামলা সাম্প্রদায়িক গুরুত্ব পেয়েছে বেশি’

দশম সংসদ নির্বাচনের দিন দিনাজপুরের কর্ণাইয়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা গণমাধ্যমে সঠিকভাবে আসেনি বলে দাবি করেছে সাম্প্রদায়িক সহিংসতা তদন্তে বিএনপির গঠিত কমিটি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার দুপুরে কর্ণাই গ্রাম পরিদর্শন শেষে দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কমিটির সদস্যরা এ অভিযোগ করেন।

তদন্ত কমিটির সদস্য ও ড্যাব মহাসচিব ডা. জাহিদ হোসেন বলেন, কর্ণাই গ্রামের সহিংস ঘটনার সঙ্গে কিছু কিছু মিডিয়ায় তুলে ধরা তথ্যের অনেক ফারাক রয়েছে।

“ঘটনাটি ছিল স¤পূর্ণরূপে নির্বাচনকেন্দ্রিক, অথচ ঘটনাটিকে রাজনৈতিক গুরুত্বের চেয়ে সাম্প্রদায়িক গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে,” বলেন তিনি।

তদন্ত কমিটির আহবায়ক এস এম আব্দুল হালিম বলেন, হামলার শিকার এবং হামলাকারী (যাদের বলা হচ্ছে) উভয়পক্ষ বলেছে তারা অতীতের মত একসঙ্গে বসবাস করতে চায়। আবার একসঙ্গে বসবাসের পরিবেশ সৃষ্টি ওই এলাকার সকল মানুষের দাবি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব ও  জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম প্রমুখ।