২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাক উল্টে নিহত ১

পাবনার বেড়া উপজেলায় ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত এবং অন্তত ছয় জন আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 07:50 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শনিবার বিকালে আমিনপুরে এ দুর্ঘটনায় নিহত হন বিভূতি শীল (৬৫)। তিনি সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামের গিরিশ চন্দ্র শীলের ছেলে।

আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিনপুর থানার ওসি ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ৩টায় কাশিনাথপুর থেকে একটি ট্রাক কয়েকজন যাত্রী নিয়ে কাজিরহাট যাচ্ছিল।

আমিনপুর থানার সিন্দুরী এলাকায় ট্রাকটির চাকা খুলে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলে বিভূতির মৃত্যু হয়।

আহতদের মধ্যে অজ্ঞাত পরিচয় চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।