২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদরে একটি ডোবা থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 04:25 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, শনিবার সকালে ফতুল্লার ভইঘর ভূইয়া পাম্পের সামনের ডোবায় তরিকুল ইসলামের (২২) লাশ পাওয়া য়ায়।

তরিকুল  নীলফামারী ডিমলা শোভনগঞ্জ এলাকার ওসমান আলীর ছেলে।

এসআই মিজানুর আরো বলেন, সকালে লাশটি দেখে লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিতের শরীরের আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না, জানান তিনি।