২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার তালিকায় ‘রাজাকার’

একাত্তরের রাজাকার দাবি করে মুক্তিযোদ্ধার তালিকা থেকে ঝালকাঠীর এক ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন স্থানীয়রা।

ঝালকাঠী প্রতিনিধি

প্রতিমা সরকার

কানাডার টরন্টো থেকে

Published : 23 Jan 2014, 08:43 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

পৌরবাসীর পক্ষে ঝালকাঠী পৌর মেয়র আফজাল হোসেন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে কয়েকজন মুক্তিযোদ্ধা বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক একেএম সোহেল স্মরকলিপি গ্রহণ করেন।

স্মরকলিপিতে উল্লেখ করা হয়, জেলা শহরের কাঁশারিপট্টি সড়কের প্রয়াত ডা. আসাদুজ্জামানের ছেলে মোহাম্মদ মাসুদুজ্জামান মুক্তিযুদ্ধ চলাকালে পাক সেনাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং হিন্দুদের সম্পত্তি লুঠ করেছেন।

ঝালকাঠী পৌর মেয়র আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাত্তরে মাহাম্মদ মাসুদুজ্জামান ‘রাজাকার ভাইজান’ নামে খ্যাত ছিলেন। ওই সময় তিনি হানাদার বাহিনীর দোসর হয়ে অনেক হিন্দু সম্পত্তি দখল করেছেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি প্রকাশিত মুক্তিযোদ্ধাদের তালিকায় ওই রাজাকারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এটা কোনোভাবেই মানা যায় না।

“এ রাজাকারের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিতে আমারা প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবেব বরাবার স্মরকলিপি পাঠিয়েছি,” বলেন দুলাল সাহা।