২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নির্বাচনের পর সন্ত্রাসী হামলার শিকার হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 11:48 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দুপুর সোয়া ২টায় অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মালোপাড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখা দেবেন শেখ হাসিনা।

এছাড়া বিকাল ৩টায় নওয়াপাড়ার শংকরপাশা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

এর আগে গত সোমবার সাতক্ষীরা যান প্রধানমন্ত্রী। নির্বাচনের পর সেখানেও হিন্দু সম্প্রদায় আক্রান্ত হয়।