২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোবাইল ফোনের জন্য প্রাণ দিল’ কিশোরী

মোবাইল ফোন ব্যবহারে বাধা দেয়ায় ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এক কিশোরী ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 10:35 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার সন্ধ্যা ৭টায় নিজ ঘর থেকে লিমা আক্তার (১৪) নামের ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

লিমা উপজেলার ইন্দ্রপাশা গ্রামের সৌদি আরব প্রবাসী আক্তার হোসেন লিটনের মেয়ে এবং স্থানীয় ডহরশংকর ইসলামী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরের কোনো এক সময় মেয়েটি আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা।”

প্রাথমিক তদন্তের পর ওসি জানান, মোবাইল ফোন ব্যবহার করতে বাধা দেয়ায় কদিন ধরে মায়ের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও অভিমান চলছিল।

“তার ব্যবহৃত ডায়েরি উদ্ধারের পর তাতে ‘মা আমাকে সিমটা দিলে না’ লেখা একটি উক্তি পাওয়া গেছে ।”

ময়নাতদন্তের জন্য মেয়েটির লাশ ঝালকাঠী সদর হাপাতালের মর্গে নেয়া হচ্ছে।

ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।