২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বৃহস্পতিবার হরতাল

বগুড়ায় ১৮ দল এবং জামায়াতে ইসলামী পৃথক হরতাল ডেকেছে বৃহস্পতিবার।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 09:52 PM

Updated : 22 Aug 2022, 05:33 PM

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হয়রানির অভিযোগ তুলে এর প্রতিবাদে এবং শিবির নেতা আব্দুল বাকি হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা এ হরতাল ডাকা হয়।

বুধবার শহরের পৌর পার্কের এক সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক শিবিরের সেক্রেটারি ও বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল বাকি হত্যার প্রতিবাদে হরতারের ঘোষণা দেন।

অপরদিকে সোমবার শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১৮ দলের এক সমাবেশ থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে হরতালের ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার শহরের জিরো পয়েন্ট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল বাকি। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।