২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর সংবর্ধনায় এসে মৃত্যু

নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সংবর্ধনা সভায় এসে আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 07:18 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে সভা জানানো হয়।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে মন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করছিলেন।

এ সময় আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পরে সেখানে তিনি মারা যান বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল তালুকদার।