যমুনা’র সিইও হলেন শহিদ খান
বেসরকারী টেলিভিশন যমুনায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন সচিব আবু আলম মো. শহিদ খান।
বাংলাদেশ সরকারের সচিব হিসেবে ১৭ জানুয়ারি অবসর নেয়ার পর সোমবার তিনি টেলিভিশনটির এই শীর্ষ পদে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী শহিদ খান দীর্ঘ ৩০ বছর সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এসময় তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।
