২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলের সাজা

ফরিদপুর সদরপুর উপজেলায় নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 06:28 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মঙ্গলবার সকালে সদরপুর উপজেলার চরমানাইড় ইউনিয়নে আড়িয়াল খাঁ নদে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন মো. রাকিব (১৯), মো. পলাশ (২০) এবং সুজন(২৩)।

আদালত রাকিবকে এক মাস এবং পলাশ ও সুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টার দিকে তিন জেলে ওই এলাকায় বিষ দিয়ে মাছ শিকার করছিল।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।