হেফাজতকাণ্ডের মামলায় হান্নান শাহর জামিন নাকচ
হেফাজতকাণ্ডের তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর জামিন নাকচ করেছে আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ দেন।
গত ১৭ ডিসেম্বর হান্নান শাহকে আটকের পর এই তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টনে এস আই শাহজাহান হত্যা মামলাও রয়েছে।
গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। দিনভর তাণ্ডব ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে।
এ সব ঘটনায় তিনটি হত্যা মামলাসহ মোট ১৬টি মামলা করে পুলিশ, যাতে হেফাজতের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতাদেরও আসামি করা হয়।
