২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হাতবোমা-অস্ত্রসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহ শহরে অভিযান চালিয়ে অস্ত্র ও হাতবোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 09:51 AM

Updated : 01 Sep 2026, 06:03 PM

র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার ফয়সাল আহমেদ জানান, সোমবার রাতে শহরের ব্যাপারিপাড়া এলাকায় একটি বাড়ি থেকে পিচ্চি আলিম নামে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে পাঁচটি হাতবোমা ও গুলিভর্তি শার্টারগান পাওয়া যায়। তাকে র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসী আলিম দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই-চাঁদাবাজিসহ বিভিন্নরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জাড়িত ছিলেন।