২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দিতে ফেরি পারাপার বন্ধ

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জ-মাদারীপুর চলাচলকারী মাওয়া-কাওড়াকান্দী রুটে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 09:43 AM

Updated : 01 Sep 2026, 06:03 PM

নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি মাওয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক জানান, দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ১২টা থেকে এই পথে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।

এ কারণে রাত থেকেই পদ্মা নদীর মাঝখানে আটকা পড়েছে যাত্রীবাহী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, জাহাঙ্গীর, শাহ মখদুম এবং কে টাইপ ফেরি কনকচাঁপা, কলমিলতা, কাকলী ও ডাম্প ফেরি থোবাল, টাপুল, লেনটিংসহ মোট নয়টি ফেরি।

কখন নাগাদ পারাপার শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি ঘাটের এই কর্মকর্তা।

এদিকে পারাপারের অপেক্ষায় ঘাটের দুই পাড়ে থেমে আছে অন্তত চার শতাধিক পরিবহন। দীর্ঘ সময় ধরে ফেরি সার্ভিস বন্ধ থাকায় অপেক্ষমান বাহনের লাইন ক্রমাগত বাড়ছে।