২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইজদীতে আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান

নোয়াখালী জেলার মাইজদীতে একটি বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ-শতাধিক দোকানঘর পুড়ে গেছে।  

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 10:16 AM

Updated : 01 Sep 2026, 06:02 PM

মাইজদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনির হোসেন জানান, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এর আগেই মাইজদী হকার্স মাকের্টের একাংশ, চাঁদনী সুপার মার্কেট, ফিরোজা শপিং কমপ্লেক্স, মমিন শপিং কমপ্লেক্স ও দুবাই মার্কেটের ৫০টিরও বেশি দোকান পুড়ে যায়।

মনির হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগই পোশাক, প্রসাধনী, মোবাইল ফোন ও বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ ও কম্পিউটার সামগ্রীর।

এ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ী আবদুস সোবহানের দাবি।