২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন মেলেনি ঐশীর, কারাগারে যাবে বই

বাবা-মাকে খুনের মামলায় কারাবন্দি স্কুলছাত্রী ঐশীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 12:11 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

তবে আগামী মে মাসে অনুষ্ঠেয় ‘ও’ লেভেল পরীক্ষার জন্য এই কিশোরীকে কারাগারে বই ও অন্যান্য শিক্ষা সরঞ্জাম সরবরাহে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন বিচারক।

ঐশীর আইনজীবীদের দুটি আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর রোববার এই আদেশ দেন।

ঐশীর পক্ষে আদালতে শুনানি করেন তার আইনজীবী মাহাবুব হাসান রানা।

গত বছরের ১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের একটি ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের মেয়ে ঐশী রহমান জড়িত বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।

৩১ অগাস্ট গ্রেপ্তারের পর ঐশী রহমানকে আদালতের নির্দেশে কিশোর সংশোধনাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে রাখা হয় তাকে।

ঐশীকে আদালতে না নেয়ায় কারাধ্যক্ষকে নোটিস