নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে কৃষক নিহত
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর আমরাতলী পাড়ায় বুনো হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।
নিহত কৃষকের নাম মোহাম্মদ নুরুল ইসলাম (৫০) বলে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শুক্রবার রাতে বন্যহাতির পাল ধান ক্ষেতে নেমে এলে নুরুল তাদের তাড়াতে গিয়ে মারা যান বলে স্থানীয়রা জানিয়েছে।
