২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 02:30 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শনিবার উপজেলার লস্করদী গ্রামে এ ঘটনায় নিহত হন সামসুন্নাহার (৬৫)। তাকে হত্যার অভিযোগে স্বামী সিরাজুল  ইসলামকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর

ওসি আলমগীর  বলেন,  গত ২/৩ দিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে  সিরাজুলের সঙ্গে স্ত্রী সামসুন্নাহারের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সকালে সিরাজুল কুড়াল দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে সামসুন্নাহারকে গুরুতর আহত করে।

তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ সিরাজুল ইসলামকে আটক করেছে।  ঘটনাস্থল থেকে রক্তাক্ত  কুড়াল ও ইট উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।