২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে হাতবোমা বিস্ফোরণে পথচারী আহত

রাজধানীর পুরানা পল্টনে হাতবোমা বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 09:37 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দারুস সালাম মার্কেটের সামনে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে পথচারীরা জানান।

বোমায় আহত কমল ধর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি দারুস সালাম মার্কেটে নবম তলায় এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন।

“নাস্তা খেতে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনটি ককটেলের বিস্ফোরণের ঘটায় দুর্বৃত্তরা। এই সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে পুরো এলাকা জনশূন্য হয়ে যায়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, কমল ধরের পায়ে সামান্য জখম ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।