২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ২টিতে আ.লীগ, ১টিতে স্বতন্ত্র

গাইবান্ধায় স্থগিত ৩টি আসনের নির্বাচনে বেসরকারি ফলাফলে দুজন আওয়ামী লীগ মনোনিত এবং একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 09:34 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

গাইবান্ধা জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহছানে এলাহি বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণা করেন।

গাইবান্ধা-১ এ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম লিটন, গাইবান্ধা-৩ এ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনুস আলী এবং গাইবান্ধা-৪ এ স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।

তিনটি আসনের ২০৬টি স্থগিত ভোট কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়।

গত  ৫ জানুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্র, ব্যালট ও ভোট বাক্সে অগ্নিসংযোগসহ সহিংসতা ঘটনায় গাইবান্ধার এ ৩টি আসনের ২০৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ, আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম লিটন (নৌকা) মোট ১ লক্ষ ১৮ হাজার ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাংসদ জাতীয় পার্টির আব্দুল কাদের খান (লাঙ্গল) পান ১৩ হাজার ৪৪ ভোট।

গাইবান্ধা-৩,সাদুল্লাপুর-পলাশবাড়ী, আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনুস আলী (নৌকা) মোট ১ লক্ষ ২৭ হাজার ৫৬৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের কেন্দ্রীয় নেতা সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এসএম খাদেমুল ইসলাম (আনারস) পান ১৮ হাজার ২০৪ ভোট।

গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ, আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস) ৯৮ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৬১৪ ভোট।