চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের কর্ণফুলিতে নোঙ্গরে থাকা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ভেতরে থাকা মাছ ধরার সব সরঞ্জাম।
বৃহস্পতিবার বিকালে থানার চর পাথরঘাটা এলাকায় নোঙ্গরে থাকা এফ বি ইনাম -২ নামক ওই মাছের ট্রলারটিতে আগুন লাগে।
লামা বাজার ফায়ার স্টেশন কর্মকর্তা রেজায়ে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
তিনি জানান, ট্রলারের উপরে আগুন লাগায় ছোট ডিঙ্গি নৌকার উপর পাম্প বসিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ট্রলারের মালিকের বরাত দিয়ে রেজায়ে রাব্বি বলেন, “ট্রলারের ভেতর মাছ ধরার জাল এবং সরঞ্জাম পুড়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”
