২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেটাইজেশন কমিশনের নতুন চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোল্লা ওয়াহেদুজ্জামানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 07:05 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

এর আগে গত সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়।

মোল্লা ওয়াহেদুজ্জামান ১৯৮১ সালে সরকারি কর্মকমিশনের ক্যাডার হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন

২০০৯ সালের মাঝামাঝি সময়ে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পান।

২০১০ সালের ১৯ অক্টোবর অবসরে যাওয়ার তিন মাস আগে  চুক্তিভিত্তিতে তার চাকরির মেয়াদ এ বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত, তিন বছরের জন্য বাড়ানো হয়।

ওই মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

কর্মজীবনে তিনি জন প্রশাসন বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।