আগের পদেই ৫৬ অতিরিক্ত সচিব
যুগ্ম-সচিব থেকে পদোন্নতি পাওয়া ৫৬ জন অতিরিক্ত সচিবকে আগের পদেই পদায়ন করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণলয় ১৩ জানুয়ারি জারিকৃত এ সংক্রান্ত আদেশ প্রকাশ করে।
গত ১৩ জানুয়ারি ৮০ জন যুগ্ম-সচিবকে পদোন্নতি দেয়ে অতিরিক্ত সচিব করা হয়। এদের মধ্যে ৫৬ জনকে আগের পদেই পদায়ন করা হলো।
১০৮টি অনুমোদিত পদের বিপরীতে এখন অতিরিক্ত সচিবের সংখ্যা ৩০৭ জন। এদের মধ্যে ৩১ জন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) রয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক মো. আবুল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক গণেশ চন্দ্র সরকার, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমানকে আগের পদেই পদায়ন করা হয়েছে।
একই আদেশে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব বিমান কুমার সাহা, পাওয়ার গ্রীড কোম্পোনীর পরিচালক মো. জিন্নাতুল হক, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মো. ফিরোজ সালাহ উদ্দিন, বিসিএসআইআর’র সদস্য মো. মাহফুজার রহমান সরকার, সাভারের বিপিএসটিসি এমডিএস মো. আকরাম হুসেইনকে আগের পদেই পদায়ন করেছে সরকার।
এছাড়া গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আব্দুল হালিম, বিপিএসটিস’র এমডিএস মো. মাহমুদুল হাসান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার রায়, সরকারি ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মিয়া আব্দুল্লাহ মামুনও আগের পদে পদায়ন পেয়েছেন।
অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য গোলাম মোস্তফা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মো. হেলাল উদ্দিন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. শামসুল আরেফিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকম মো. ফারুক জলিল, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. জিয়া উদ্দিন আহমেদ, ট্যারিফ কমিশনের সদস্য শেখ আব্দুল মান্নান, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সদস্য খন্দকার আখরুজ্জামান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য মো. সানোয়ার আলী, বিপিটিসির’র এমডিএস ফেরদৌস আক্তারকে আগের পদেই পদায়ন করা হয়েছে।
এর আগে গত সোমবার বরিশালের বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন এবং রংপুরের বিভাগীয় কমিশনার দিলওয়ার বখতকেও আগের পদে পদায়ন করে আলাদা আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পাওয়ার পর এদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
