২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ ঘণ্টা পর মাওয়ায় পারাপার শুরু

ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর সকালে আবার মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 11:45 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশা কেটে যাওয়ায় বুধবার সকাল ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১২টা থেকে পারাপার বন্ধ হয়ে যায়। রাতে মাঝ পদ্মায় ১১০টি বাসের অর্ধ সহস্রাধিক যাত্রী নিয়ে ছয়টি ফেরি আটকা পড়ে। সকালে সেগুলো গন্তব্যে আসে।

আটকা পড়া ফেরিগুলো হল- রো রো ফেরি শাহ মখদুম, ফেরি কাকলী, থোবাল, লেন্টিং, রাণীগঞ্জ ও রায়পুরা।

ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পদ্মার দুই পারে অন্তত পাঁচশ যানবাহন আটকা পড়ে বলে জানান ওই কর্মকর্তা।