২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হন দুজন। 

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 10:25 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার সন্ধ্যায় ভিকনি এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন ফেরদৌস হোসেন ও স্বপন হোসেন। তাদের বাড়ি জয়পুরহাট সদরের বিরলা গ্রামে।

আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক রেজা জানান, আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনিতে মোটরসাইকেল আরোহীকে চোর সন্দেহে পেছন থেকে ধাওয়া করে স্থানীয়রা।

এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেন। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়।

এ সময় ভ্যান চালক ও এক আরোহী গুরুতর আহত হন।