২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াতের মজিনা গ্রেপ্তার

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে অবরোধের মধ্যে সিরাজগঞ্জে দুই ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা মামলার আসামি জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 10:16 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার রাত সাড়ে ৭টায় জেলার কামারখন্দ উপজেলার এরানদহ এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম মজিনাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

মজিনা ওই উপজেলার নলকা ইউনিয়ন জামায়াতের আমির ।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অশোক কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুজনকে হত্যার মামলা ছাড়াও মজিনার বিরুদ্ধে আরো মামলা রয়েছে।