২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে পোশাক কারখানায় আগুন

রাজধানীর মালিবাগের একটি তৈরি পোশাক কারখানা অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 09:53 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার রাত সোয়া ৮টায় মালিবাগের চৌধুরী পাড়ায় আল মুসলিম গার্মেন্টসে লাগা ওই আগুন রাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার পরই এ ব্যাপারে জানা যাবে।”