বগুড়ায় গুলিভর্তি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
বগুড়ায় গুলিভর্তি পিস্তলসহ এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার শহরের চকসূত্রাপুর এলাকা থেকে মামুনুর রশিদ ওরফে সুমনকে (২৮) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সুমন বগুড়া শহরের মালগ্রাম রোডের খান্দার এলাকার প্রয়াত সুজানুর রহমান সুজনের ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মিজানুর রহমান জানান, দুপুরে সুমন যুক্তরাষ্ট্রের তৈরি তিন রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল নিয়ে মোটরসাইকেলযোগে শহরের চকসূত্রাপুর এলাকায় যাচ্ছিলেন।
গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল চকসূত্রাপুর জাহেদ মেটাল এলাকা থেকে সুমনকে পুলিশ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এসআই আবু সিদ্দিদকী বাদী হয়ে থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে।
মামুনুর রশিদের বাবা শহর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সুজানুর রহমান সুজন দুবৃত্তের হামলায় নিহত হয়েছিলেন।
