পাবনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারির ৩১ তারিখে অনুষ্ঠিত হবে।
সোমবার ভর্তি কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩১ জানুয়ারি সকাল ৯টায় সি ইউনিটের, ১১টায় এ ইউনিটের ও বিকাল সাড়ে ৩টায় বি ইউনিটের পরীক্ষা হবে।
এর আগে দুইবার পরীক্ষার তারিখ ঠিক করলেও রাজনৈতিক অস্থিরতা ও উপাচার্য না থাকার কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করেছিল প্রশাসন।
এবার ১২টি বিষয়ে ৪৫৫টি আসনের বিপরীতে মোট ১৯ হাজার সাতশ’ পরীক্ষার্থী অংশ নেবেন।
