২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে চির ঘুমে হাবিবুর রহমান

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুই দফা জানাজা শেষে সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে দাফন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 05:49 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বিচারপতিকে শেষ শ্রদ্ধা

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বনানী কবরস্থানে তার দাফন কার্য শেষ হয়।প্রয়াতের স্বজনদের পাশাপাশি সাবেক কয়েকজন বিচারপতিও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।এর আগে বিকালে গুলশানের আজাদ মসজিদে হাবিবুর রহমানের দ্বিতীয় জানাজা হয়। তার আগে দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার প্রথম জানাজা হয়।

সকালে শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে হাবিবুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

গত শনিবার রাতে হঠাৎ অসুস্থবোধ করায় হাবিবুর রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

১৯৯৫ সালে প্রধান বিচারপতি হিসেবে অবসর নেন হাবিবুর রহমান। সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তার অধীনে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।