২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 12:22 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার সকাল ৬টার দিকে সিআরবির ডাকবাংলা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার এসআই একরাম উল্লাহ জানান।

নিহতের বুকের বাম দিকে ছুরির আঘাতের চিহ্ন আছে। তার পরনে ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট, টি-শার্ট ও সোয়েটার।

নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর বলে এসআই একরাম জানান।

ঘটনাস্থলে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “অন্য কোথাও খুন করে লাশ সিআরবি এলাকায় ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।