২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হাতবোমাসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহ শহরে তিনটি হাতবোমা ও বোমা তৈরির উপকরণসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 10:05 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার বিকালে শহরের আদর্শপাড়া থেকে মো. ইউনুস নামের এই যুবককে গ্রেপ্তারের সময় দুটি হাসুয়াও উদ্ধার করা হয়।

র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্প কামান্ডার মেজর হাবিবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সূত্রে সন্ত্রাসী ইউনুসের অবস্থান জেনে সেখানে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।