২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাককর্মীদের বেতনের টাকা ছিনতাই  

গাজীপুর সদরে একটি পোশাক কারখানার কর্মীদের বেতনের প্রায় ১৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

কারিমা ফেরদৌসী কেকা

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 03:41 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে কারখানায় ফেরার পথে শিবরামপুর এলাকায় সানঘর টেক্স লিমিটেডের এই টাকা ছিনিয়ে নেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কারখানার এজিএম মহিউদ্দিন আহমেদ জানান, সকালে জিরানী বাজার এলাকার ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯৯ হাজার টাকা তোলেন তিনি।

“পরে তার আরো চার সহকর্মীসহ একটি ইজিবাইকে করে কারখানার উদ্দেশে রওনা হন। সোয়া ১২টার দিকে শিবরামপুর এলাকায় দুইটি মোটরসাইকেলে ছয় যুবক তাদের গতিরোধ করে।

এরপর তাদের মারধর করে এবং তার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়, বলেন মহিউদ্দিন।

কারখানার এই কর্মকর্তা আরো বলেন, টাকা ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, দুপুর ১টা পর্যন্ত এ ব্যাপারে জয়দেবপুর থানায় কারখানার পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।