২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি থেকে শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২৩ থেকে জানুয়ারি থেকে শুরু হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 02:43 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

তিনি বলেন, প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি শিগগির পত্রিকায় বিজ্ঞপ্তি এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd/ এ জানিয়ে দেয়া হবে।

চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে আসছে। পঞ্চম দফা তারিখ পরিবর্তন করেও পরীক্ষা গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়ায় গত বুধবার অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে প্রথম দফায় ১০ থেকে ১৪ নভেম্বর, দ্বিতীয়বার  ৫ থেকে ৯ ডিসেম্বর, তৃতীয় ২৫ থেকে ২৮ ডিসেম্বর, চতুর্থ দফায় ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর এবং পঞ্চম দফায় ১০ থেকে ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।