২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পণ্যসহ ট্রাক জ্বলল পেট্রোল বোমায়

রাজশাহী নগরীতে পেট্রোল বোমায় পণ্যবাহী একটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে অবরোধকারীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 10:24 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শনিবার রাত ৮টার দিকে কাপাশিয়া এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ট্রাকসহ সমস্ত মালামাল পুড়ে যায়।

এ সময় তারা সেখনে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করে। এতে ঢাকা-রাজশাহী মহাসড়কে কাপাশিয়া এলাকায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

নগরীর মতিহার থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অবরোধের সমর্থনে ২০/২৫ জন লোক কাপাশিয়া বাজারের সামনে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয়।

তাদের দেখে প্লাস্টিকের ঝুড়িবাহী একটি ট্রাক ঘুরিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। এসময় তারা ট্রাকের দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেয়।

এতে ট্রাকে আগুন লেগে গেলে চালক ও সহকারী নেমে পালিয়ে যান।