২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার দুর্ঘটনায় নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডি (৪০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 09:10 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

গোবিন্দগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, অবিদিয় মার্ডি সন্ধ্যায় নওগাঁর ধামইরহাট উপজেলার নিজ গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল গোবিন্দগঞ্জ ফিরছিলেন।

পথে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা-কাটা সড়কের সাপমারায় বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি ময়নুল আরো জানান, অটোরিকশাটি পুলিশ আটক করতে পারেনি।