২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ৪ হাজার ইউরোর তহবিল

দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য চার হাজার ইউরোর তহবিল তৈরি করেছে পোস্টাল ও লজিস্টিক্স প্রতিষ্ঠান ডয়েচ পোস্ট ডিএইচএল (ডিপি ডিএইচএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 11:47 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার ডিপি ডিএইচএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল, বাংলাদেশ (বিএমআইএস)’ কে ২০১৩ লিভিং রেস্পন্সিবিলিটি ফান্ড সম্প্রদান করা হয়েছে। এর আওতায় স্কুলটির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য ৪০০০ ইউরো মঞ্জুর করা হয়েছে।

ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং এর কান্ট্রি ম্যানেজার নূরুদ্দীন চৌধুরী বলেন, “বিএমআইএস গৃহীত এই মহতী উদ্যোগগে সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত। বিএমআইএস এবং এরকম উদ্যোগের জন্য ভবিষ্যতে সাহায্য প্রদান করতে ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং প্রতিজ্ঞাবদ্ধ।”

গত দুই বছর ধরে ডিএইচএলের গ্লোবাল ভলান্টিয়ার ডে উপলক্ষে বাংলাদেশের ডিএইচএল প্রতিষ্ঠানগুলো, ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং এবং ডিএইচএল এক্সপ্রেস সম্মিলিতভাবে বিএমআইএস কে ব্রেইল বই, সাউন্ড সিস্টেম সহায়তা প্রদান করে আসছে।

বাংলাদেশী ব্যাপ্টিস্টদের দ্বারা পরিচালিত ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল, বাংলাদেশ (বিএমআইএস) প্রায় ১০০ দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রদান করে। স্কুলটি প্রত্যেক শিক্ষার্থীদেরকে কারিগরি উন্নয়ন প্রশিক্ষণ এবং কম্পিউটারজাত বই প্রকাশ করে তা বিনামূল্যে বিতরন করে।