২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রওশন গণভবনে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছেন দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 08:23 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অপর দুই প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদসহ রওশন গণভবনে যান বলে জানিয়েছেন আরেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

বাবলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাবলা বলেন, “কিছু জরুরি বিষয়ে আলোচনা করতেই তারা ওই তিনজন গণভবনে গিয়েছেন।”

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন সংসদ সদস্যদের শপথ নেয়ার পর জাতীয় পার্টির সংসদীয় দলের সম্মতিতে দশম জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন রওশন।

জাতীয় পার্টি নতুন সরকারের মন্ত্রিসভায় থাকার পাশাপাশি দশম জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায়ও থাকতে চায় বলে শপথের পর দলের একাধিক নেতা জানান।

দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, “আমরা সরকারের মন্ত্রিসভায় থাকছি আবার বিরোধী দলেও থাকছি। এটা জাতীয় ঐকমত্যের সরকার হবে।”