২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ড থেকে হাতবোমা ও গান পাউডার উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার থেকে পরিত্যক্ত অবস্থায় হাতবোমা ও গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 06:37 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার বিকালে ফৌজদারহাট ক্যাডেট কলেজসংলগ্ন রেললাইনে একটি ব্যাগের মধ্য থেকে ওগুলো উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়রা রেল লাইনের ধারে পড়ে থাকা একটি থলে দেখতে পেয়ে আমাদের জানায়।

“পরে বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে ব্যাগে থাকা ২৩টি ককটেল, আধা কেজি গান পাউডার ও দুই লিটার অকটেন উদ্ধার করা হয়।”

অবরোধকারীরা কোনো নাশকতামূলক কাজের জন্য এসব সরঞ্জাম জড়ো করেছে বলে তার ধারণা।