ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের এক সহকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, ঘন কুয়াশার কারণে বিপরীতমুখী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছে। আহত হয়েছে অপরটির চালকের সহকারী।
