ভোট দিয়েছেন কাদের মোল্লার ভাই
যুদ্ধাপরাধে ফাঁসি হওয়া জামায়াত নেতা কাদের মোল্লার ছোটভাই দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন।
মোল্লা মাঈনউদ্দিন আহমেদ নিজে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের বর্জনের মধ্যে রোববার অনুষ্ঠিত হয়েছে ১০ম জাতীয় সংসদ নির্বাচন।
মাঈনউদ্দিন ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ১১টার দিকে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউট কেন্দ্রে তিনি ভোট দেন।
কেন্দ্রটি ফরিদপুর-৪ আসনের অন্তর্গত। এখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান নিক্সন চৌধুরী।
