২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারিতে আগুনে পুড়েছে চার ঘর

চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নে আগুন লেগে চারটি বসত বাড়ি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 03:19 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, রোববার গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অগ্নিনির্বাপক কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে চারটি কাঁচা বসত ঘর পুড়ে গেছে বলে জহিরুল ইসলাম জানান। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত- তা তিনি জানাতে পারেননি।