ভোট দিয়েছে গোপালগঞ্জবাসী
৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পিতৃভূমি গোপালগঞ্জে ব্যাপক হারে ভোট পড়েছে। কয়েকদিন আগে এই জেলার নাম পাল্টে দেয়ার হুমকি দিয়েছিলেন ভোট বর্জনকারী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
গোপালগঞ্জ শহরের মডেল স্কুল কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। গোপালগঞ্জ শহরের মডেল স্কুল কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ কেন্দ্রে ভোটারদের লাইন। গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ কেন্দ্রে ভোটারদের লাইন।
গোপালগঞ্জ থাকবে না: খালেদা
খেপেছে গোপালগঞ্জ
গোপালীরাও কপালী হয়: প্রধানমন্ত্রী
এই জেলার তিনটি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৭ হাজার ৪০ জন, যার মধ্যে ৬ লাখ ৭৮ হাজার ৫২৭ জনের বেশি ভোট দিয়েছেন।
এর মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনে সবচেয়ে বেশি ৯০ শতাংশ ভোট পড়েছে, যার ৮৮ শতাংশ তিনি নিজেই পেয়েছেন।
নির্বাচনের পাঁচ দিন আগে ২৯ ডিসেম্বর ব্যাপক নিরাপত্তার মধ্যে গুলশান থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যেতে না পেরে বিক্ষুব্ধ বিএনপি চেয়ারপারসন এক নারী পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে তার বাড়ি গোপালগঞ্জ ধরে নিয়ে ধমকা-ধমকি করেন।
“দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে, গোপালগঞ্জ আর থাকবে না,” খালেদার এই কথার পর গোপালগঞ্জে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে, তারা এর প্রতিবাদে মিছিল করে খালেদা জিয়ার কূশপুত্তলিকাতেও আগুন দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারাও এই খালেদার এই মন্তব্যের প্রতিবাদ জানান। গোপালগঞ্জবাসী ভোটের মাধ্যমে এর জবাব দেবে বলে ঘোষণাও দেন আওয়ামী লীগের নেতারা।
এর এক সপ্তাহের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বর্জনের মধ্যে গোপালগঞ্জে বিপুল হারে ভোট পড়ে, যদিও দেশের অধিকাংখশ স্থানেই ভোটের হার কম হওয়ায় গড়ে ৪০ শতাংশ ভোটেই সন্তুষ্ট হবে বলে জানিয়েছে ইসি।
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) এ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৭ হাজার ১৮৫ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ জেড অপু শেখ পেয়েছেন ২ হাজার ৪৩০ ভোট। বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৩৪।
এই আসনে মোট ২ লাখ ১১ হাজার ৮৩৯ ভোটারের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৬৪৯ জন ভোট দিয়েছেন। সেই হিসেবে মোট ৯০ শতাংশ পড়েছে, যার ৮৮ শতাংশের বেশি পেয়েছেন হাসিনা।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ কেন্দ্রে ভোটারদের লাইন।
গোপালগঞ্জ-২ আসনে (সদর-কাশিয়ানীর একাংশ) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ২ লাখ ৩৭ হাজার ৬০৬ ভোট পেয়ে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী শাহিন পেয়েছেন ৪ হাজার ৮৩ ভোট।
মোট ২ লাখ ৬৯ হাজার ১৫২ জন ভোটারের এই আসনে ভোট পড়েছে প্রায় ৯০ শতাংশ।
গোপালগঞ্জ-১ আসনে ( মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান ২ লাখ ৪০ হাজার ৩০৪ ভোট পেয়ে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দীপা মজুমদার ৫ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন।
মোট ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ ভোটারের এই আসনে ভোট পড়েছে ৮৯ শতাংশের বেশি।
