২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ছয় আসনে ৫১% ভোট

চট্টগ্রাম জেলার ছয়টি সংসদীয় আসনে গড়ে ৫১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 08:07 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও ছয় আসনের রিটার্নিং কর্মকর্তা আবদুল মান্নান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তার হিসাবে, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে সর্বোচ্চ ৭০ শতাংশ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ৬০ শতাংশ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫২ শতাংশ ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৫০ শতাংশ, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪৫ শতাংশ ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৩৩ শতাংশ ভোট পড়েছে।

ফটিকছড়িতে মোট ভোটারসংখ্যা তিন লাখ ২৬ হাজার ১১৪, সন্দ্বীপে এক লাখ ৭৬ হাজার ৮৭২, পটিয়ায় দুই লাখ ৫০ হাজার ৫, সাতকানিয়ায় তিন লাখ ৩৬ হাজার ১২২ ও বাঁশখালীতে ভোটার সংখ্যা দুই লাখ ৮৫ হাজার ৫৬৭ জন।