ময়মনসিংহে যানবাহনে অগ্নিসংযোগ, চালক দগ্ধ
ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলায় একটি বাস ও তিনটি অটো টেম্পুতে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মুক্তাগাছায় তিনটি অটো টেম্পুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান মুক্তাগাছা থানার ওসি রকিবুল হক।
এ হামলায় দগ্ধ হয় টেম্পু চালক আনোয়ার হোসেন। তাকে মুক্তাগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সরওয়ার জানান, একই সময় শহরের চরপাড়া এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় আহত তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
